বাজারে এসেছে নতুন স্মার্টফোন হেলিও ৬৫
প্রযুক্তি · 2026-10-26T14:01:29.000000Z · মেইল ডেস্ক
দীর্ঘ সময় চার্জ ধরে রাখার সুবিধা নিয়ে দেশের বাজারে এসেছে হেলিও ব্র্যান্ডের নতুন স্মার্টফোন হেলিও ৬৫। ২১ হাজার ৯৯৯ টাকা দামের এই ফোনে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ছাড়া রয়েছে ১৬ জিবি পর্যন্ত র্যাম, ১২৮ জিবি স্টোরেজ, এনএফসি ও আইপি৬৪ সুরক্ষা।
ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির আইপিএস পাঞ্চ-হোল ডিসপ্লে। এর স্ক্রিন-টু-বডি অনুপাত ৯০ শতাংশ। ডিসপ্লেতে রয়েছে আয়রন গার্ড প্রটেকশন ও পান্ডা হাই-স্ট্রেংথ অ্যালুমিনোসিলিকেট গ্লাস। এ ছাড়া ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮০০ নিটস ব্রাইটনেস সুবিধা রয়েছে।
ফোনটির অন্যতম আকর্ষণ ৭০০০ এমএএইচ ব্যাটারি। এতে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট। ইউএসবি টাইপ-সি পোর্টের পাশাপাশি রয়েছে ১০ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং সুবিধা।
ছবি ও ভিডিও ধারণের জন্য পেছনে রয়েছে এফ/১.৮ অ্যাপারচার ও ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। সামনে রয়েছে এফ/২.০ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। এতে মোশন ফটো, ডুয়াল-ভিউ রেকর্ডিং, এআই ইমোজি ও জিআইএফ সুবিধা রয়েছে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৭২৫০ চিপসেট। এর অক্টা-কোর সিপিইউতে দুটি কোর ১.৮ গিগাহার্টজ এবং ছয়টি কোর ১.৬ গিগাহার্টজ গতিতে কাজ করে। এতে ৮ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল র্যাম রয়েছে। মাইক্রোএসডি কার্ড দিয়ে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৬ রয়েছে। অ্যান্ড্রয়েড ১৭-তে আপগ্রেডের সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে। রয়েছে ওয়াইফাই, জিপিএস, এনএফসি, ৪জি, ডুয়েল স্পিকার, হেডফোন জ্যাক ও সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক। এ ছাড়া রয়েছে ফেস আনলক, গেম বুস্টার, ডুয়াল অ্যাপস ও অ্যাপ লক।