শ্রীমঙ্গল প্রতিনিধি: ০২ অক্টোবার ২০২৬ ০২:৫৪ পি.এম
শ্রীমঙ্গলের সময়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী উদ্যোক্তা মিথিলা সরকারের নতুন উদ্যোগ ‘মিথিলা সরকারের লেডিস জিম সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল পৌর শহরের মৌলভীবাজার রোডে চন্দ্রনাথ স্কুলের পেছনে ইসলাম ব্রাদার্স বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে জিম সেন্টারটির উদ্বোধন করা হয়।
উদ্যোক্তা মিথিলা সরকার জানান, নারীদের স্বাস্থ্য সচেতনতা, শরীরচর্চার সুযোগ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি বিশেষভাবে নারীদের জন্য এই জিম সেন্টার চালু করেছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে তার।
মিথিলা সরকার বলেন, “জিম করলে শরীর ও মন ভালো থাকে। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম থাকা সম্ভব। শ্রীমঙ্গলবাসীর অনুপ্রেরণা ও সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও নারী উদ্যোক্তা তৈরি এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই।”
তিনি আরও বলেন, একজন নারী নিজের পায়ে দাঁড়াতে পারলে তার প্রভাব পরিবার ও সমাজেও পড়ে। নারীদের জন্য নতুন সুযোগ তৈরি করাই তার উদ্যোগগুলোর অন্যতম লক্ষ্য।
মিথিলা সরকার ইতোমধ্যে পোশাকের ব্যবসা ও বিউটি পার্লারসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। নতুন এই জিম সেন্টার তার উদ্যোক্তা জীবনের আরেকটি উদ্যোগ হিসেবে যুক্ত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ), মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ; সনাক শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি কাজী আসমা; দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোছা. রহিমা বেগম এবং সনাক শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্য রীনা মজুমদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে অতিথিরা মিথিলা সরকারের নতুন উদ্যোগের সাফল্য কামনা করেন। তারা বলেন, নারীদের জন্য আলাদা পরিবেশে শরীরচর্চার সুযোগ তৈরি হলে শ্রীমঙ্গলের নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এটি ভূমিকা রাখতে পারে।
উদ্যোক্তা মিথিলা সরকার জানান, ভবিষ্যতে জিম সেন্টারটির কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি নারীদের জন্য বিভিন্ন সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা
কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা
ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ
কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা
চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়
ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি
কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১
কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০
পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন
জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩
ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা
ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী
শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে
হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ
ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম