মৌলভীবাজার প্রতিনিধি: ০১ অক্টোবার ২০২৬ ০৩:৩৭ পি.এম
ছবি: মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েন ক্রয়-বিক্রয়ের মাধ্যমে কোটি টাকা লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজনগর উপজেলার এস.এম. ইলিয়াছুর রহমান (৩৬), শ্রীমঙ্গলের মো. ইকরাম মিয়া (২৮), ঢাকার তাহের-উল-ইসলাম আখতারুজ্জামান (৬১) ও মো. ইব্রাহিম বেপারী (৩৭)।
ডিবি পুলিশ জানায়, চক্রটি দেশ-বিদেশের বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দিয়ে কথিত মূল্যবান ধাতব বস্তু ও প্রাচীন কয়েনের ব্যবসার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জড়িত।
ডিবির তথ্যমতে, রাজনগরের এক ব্যবসায়ীকে চাতলাপুর চা-বাগানে থাকা কথিত মূল্যবান ধাতব বস্তু হাজার কোটি টাকা মূল্যের বলে প্রলোভন দেখানো হয়। পরে কথিত ‘এক্সপার্ট’ দিয়ে ওই বস্তুটি মূল্যবান বলে বিশ্বাস করিয়ে বিভিন্ন ধাপে ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ কোটি ২১ লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে দুই কোটি টাকা নেওয়ার পর একটি বক্সে কথিত মূল্যবান বস্তু দেওয়ার কথা বলা হয়। কিন্তু বক্সটি খুলে ভুক্তভোগীরা দেখতে পান, সেখানে মূল্যবান কোনো বস্তু নয়, একটি সাপ রাখা হয়েছে। পরে বিষয়টি আড়াল করতে চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে ভুক্তভোগীদের আশ্বস্ত করার চেষ্টা করে বলে ডিবি জানিয়েছে।
অভিযানকালে পুলিশ একটি কথিত এন্টিক কয়েন, একটি নোহা গাড়ি, আটটি মোবাইল ফোন, ৫০০টি ভিজিটিং কার্ড, কথিত ভুয়া বিজনেস এগ্রিমেন্ট, চেকবই, সিমকার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে চক্রটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা
কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা
ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ
কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা
চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়
ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি
কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১
কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০
পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন
জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩
ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা
ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী
শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে
হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ
ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম