বুধবার ০৭ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কমলগঞ্জে নিসচার মাসব্যাপী কর্মসূচি নিয়ে ইউএনওর সঙ্গে মতবিনিময়

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি: ০১ অক্টোবার ২০২৬ ০৮:৩৮ পি.এম

Moulvibazar শ্রীমঙ্গলের সময়

 

 

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মাসব্যাপী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখা।

 

কর্মসূচি বাস্তবায়ন ও প্রশাসনের সহযোগিতা নিয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ তালুকদারের সঙ্গে মতবিনিময় করেছেন নিসচা কমলগঞ্জ শাখার নেতৃবৃন্দ। এ সময় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সরকারি নির্দেশনার প্রজ্ঞাপনের চিঠি ও মাসব্যাপী কর্মসূচির পরিকল্পনা ইউএনওর কাছে হস্তান্তর করা হয়।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় করে। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন নিসচা কমলগঞ্জ শাখার সভাপতি ও সাংবাদিক মো. আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক এ কে এম সালাম, পৃষ্ঠপোষক মাওলানা খালেদ আহমেদ শাওক্বী এবং কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান।

 

মতবিনিময়কালে নিসচা নেতৃবৃন্দ ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী গ্রহণ করা বিভিন্ন সচেতনতামূলক, সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মসূচির পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার নিসচার মাসব্যাপী কর্মসূচির বিষয়ে আলোচনা করেন এবং সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। অক্টোবর মাসের কর্মসূচিগুলো বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

 

নিসচা কমলগঞ্জ শাখার নেতৃবৃন্দ জানান, জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে পুরো অক্টোবর মাসজুড়ে ব্যতিক্রমধর্মী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচিতে সচেতন মহলসহ সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহণের আহ্বান জানান তারা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

news image

বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

news image

আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা

news image

কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা

news image

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

news image

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

news image

কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

news image

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি

news image

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ

news image

কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

news image

অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ

news image

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

news image

নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা

news image

চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

news image

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

news image

ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি

news image

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

news image

শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১

news image

কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০

news image

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন

news image

জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩

news image

ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা

news image

ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী

news image

শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে

news image

হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ

news image

ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম