নিজস্ব প্রতিবেদক। ০১ অক্টোবার ২০২৬ ০৯:২৭ পি.এম
ছবি: সংগ্রহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সিনথিয়া তাসমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, অসত্য, আপত্তিকর ও যৌন হয়রানিমূলক অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জানা গেছে, গত ১ অক্টোবর ২০২৬ তারিখে জিডিটি করা হয়। জিডিতে ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা অভিযোগ করেন, ‘Md Mujahidul Islam’, ‘মনজু বিজয় চৌধুরী’ ও ‘Gen Z Sreemangal’ নামের ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে তাঁকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত, অশালীন ও হয়রানিমূলক বক্তব্য এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ‘Md Mujahidul Islam’ আইডি থেকে, ৩০ সেপ্টেম্বর দুপুর ২টা ৭ মিনিটে ‘মনজু বিজয় চৌধুরী’ আইডি থেকে এবং একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে ‘Gen Z Sreemangal’ আইডি থেকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের তথ্য ও ব্যক্তিগত বিষয়বস্তু প্রচার করা হয়।
ডা. সিনথিয়া তাসমিনের অভিযোগ, এসব পোস্টের কারণে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্মান, সামাজিক মর্যাদা এবং পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট পোস্টের লিংক, স্ক্রিনশটসহ প্রয়োজনীয় ডিজিটাল তথ্য-প্রমাণ সংরক্ষণ করে থানায় জমা দেওয়ার কথাও জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করে তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগকারী আরও দাবি করেন, বিভিন্ন ফেসবুক আইডি থেকে একই ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে। তাঁর ধারণা, এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র থাকতে পারে। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিশ্চিত হবে।
নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা
কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা
ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ
কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা
চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়
ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি
কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১
কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০
পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন
জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩
ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা
ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী
শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে
হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ
ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম