নিজস্ব প্রতিবেদক। ০১ অক্টোবার ২০২৬ ০৫:৪১ পি.এম
ছবি: সংগ্রহীত
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত বাবুল মিয়া (পিতা-মৃত আব্দুল হাসিম মিয়া, বর্তমান ঠিকানা-মিরাশিপুর, শ্রীমঙ্গল) তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-কে নিয়ে বিভিন্ন সময়ে কুরুচিপূর্ণ, মানহানিকর ও বিভ্রান্তিকর ভিডিও ও বক্তব্য প্রচার করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর রাতে বাদী নিজ বাড়িতে অবস্থানকালে ফেসবুক ব্যবহার করার সময় অভিযুক্তের আইডিতে প্রচারিত এসব পোস্ট ও ভিডিও দেখতে পান। এতে সংসদ সদস্যের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এছাড়া বাবুল মিয়া বিভিন্ন সময়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামেও সাইবার মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে আসছিলেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই সংসদ সদস্য হাজী মুজিবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ও ভিডিও প্রচারের অভিযোগও আনা হয়েছে।
এজাহারে অভিযুক্তের ব্যবহৃত ফেসবুক আইডি ও বিভিন্ন ভিডিওর একাধিক লিংক উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, অজ্ঞাতনামা ২/৩ জনের প্ররোচনা ও সহায়তায় অভিযুক্ত ব্যক্তি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ব্ল্যাকমেইল বা বেআইনি সুবিধা আদায়ের চেষ্টা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
এ ঘটনায় শ্রীমঙ্গল উপজেলার উত্তরপুর (লালবাগ) গ্রামের বাসিন্দা মো. ছিবত মিয়া (২৬) বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২২, ২৪ ও ২৭ ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ০১।
শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু বিষয়টি নিশ্চিত করে জানান, সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু হওয়ার পর বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা অন্য ব্যক্তিদের পরিচয় উদ্ঘাটনে তদন্ত চলছে।
তবে মামলায় আনা অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাবুল মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা
কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা
ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ
কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা
চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়
ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি
কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১
কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০
পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন
জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩
ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা
ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী
শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে
হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ
ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম