কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: ০১ অক্টোবার ২০২৬ ১১:২৬ পি.এম
ছবি:কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ক্লাব রিসোর্ট থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচিতে যুক্ত হন সংশ্লিষ্টরা। গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূইয়ার সভাপতিত্বে এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।
অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার), গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ড. মো. আবদুল্লাহ-আল ফারুক, উপপরিচালক (স্থানীয় সরকার) আহাম্মদ হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মো. সোহেল রানা, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেন, কৃষক দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। কৃষকের জীবনমানের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন টেকসই হতে পারে না। কৃষকদের পাশে দাঁড়াতে এবং তাদের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ‘কৃষক কার্ড’ তারই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, কৃষক যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা ও সুযোগ-সুবিধা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূইয়া বলেন, ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে কৃষকদের জন্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা আরও সহজ ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, কৃষকদের প্রয়োজনীয় সরকারি সেবা ও সহযোগিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন।
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব
কালীগঞ্জে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল
চাটমোহর: তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা এমপি রুমার
নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গার এনআইডি, ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা
ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ
স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, সিএনজিচালক গ্রেপ্তার ও আইফোন উদ্ধার
ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী
টেকনাফে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
শ্রীমঙ্গলে ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা, তদন্তের দাবি
ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা, মাটির খেলনায় ফিরছে ঐতিহ্যের ছোঁয়া
রাজীবপুরে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎ গ্রেপ্তার
মৌলভীবাজারের খলিলপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত
লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে ১ হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ
হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর দায়িত্ব পালন না করেই বেতন নেওয়ার অভিযোগ ক্লিনার সাগরের বিরুদ্ধে
টেকনাফে নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন
পাবনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল কিশোরী জ্যোতির
টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার
দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের
সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি
ভালুকায় জামাইকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে
ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে সড়ক দখল ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে নিসচার মতবিনিময়
পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু