শ্রীমঙ্গলের সময়

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ: বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

সারাদেশ · 2026-10-27T16:18:00.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক


​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে হামলা ও এক বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা সাইদুর মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার। ভুক্তভোগী পরিবার নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।​সোমবার (২৬ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার শ্রীঘরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নবীনগর থানায় লিখিত অভিযোগ দেন সাইদুর মিয়া।​অভিযুক্তরা হলেন—একই গ্রামের আজিজুল মিয়া (৫২), রাজিব মিয়া (২৬), সাহিব মিয়া (২৪), সাকিব মিয়া (২২) ও মালেকা বেগম (৪৮)।​অভিযোগের বিবরণ:লিখিত অভিযোগে সাইদুর মিয়া দাবি করেন, অভিযুক্তদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সামান্য গাছ লাগানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা তাঁদের বাড়িতে দলবদ্ধভাবে হামলা চালান। এ সময় বাধা দিতে গেলে সাইদুর মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা হামলার শিকার হন। হামলায় বাক্‌প্রতিবন্ধী তাসলিমা আক্তারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।​অভিযুক্তদের বক্তব্য:অভিযুক্ত আজিজুল মিয়া বলেন, “আমার স্ত্রী ও ভাইয়ের স্ত্রীর মধ্যে ঝগড়া চলাকালে ধাক্কাধাক্কিতে তাঁর মাথায় আঘাত লাগে। আইন অনুযায়ী যা হবে, আমি তা মাথা পেতে নেব।”​অপর অভিযুক্ত মালেকা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “সামান্য গাছ লাগানোকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। তবে আমরাও অপর পক্ষের নানা অত্যাচারের শিকার হয়েছি এবং প্রতিবন্ধী হওয়ার কারণে সব সময় এক ধরনের ভয়ে থাকি।”​পুলিশের বক্তব্য:এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত