শ্রীমঙ্গলের সময়

শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বিজিবি

সারাদেশ · 2026-10-27T11:32:01.000000Z · তৌহিদুর রহমান

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার ছোট হালচাটিয়া নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ জব্দ করা হয়।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। জব্দ করা সিরাপের সিজার মূল্য ৫৮ হাজার ৮০০ টাকা।বিজিবি জানায়, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ৩৯ বিজিবির সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন।সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত