শ্রীমঙ্গলের সময়

অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসুর’ অগ্রভাগ

জাতীয় · 2026-11-02T16:28:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র অগ্রভাগ। এর প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার পর এর কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। এ কারণে দেশের আবহাওয়ায় সাময়িক পরিবর্তন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

আগামী কয়েক দিন দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে।

সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত বহাল থাকায় সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত