শ্রীমঙ্গলের সময়

পাবনার ফরিদপুরে ছাত্রলীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ৩

সারাদেশ · 2026-10-27T20:23:00.000000Z · সিনিয়র রিপোর্টার


​পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার এক সহ-সভাপতিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।​পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।​গ্রেফতারকৃতরা হলেন—ফরিদপুর উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ সরকার (২১) (পিতা: মো. রফিক সরকার, গ্রাম: দক্ষিণ গোপালনগর) এবং পুঙ্গলী ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. রোকন আলী (৫০) (পিতা: মৃত মোর্শেদ প্রামাণিক, গ্রাম: পাছপুঙ্গলী)। তাদের সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর একটি মামলায় (এফআইআর নং-০৪, তারিখ: ০৮/০৯/২০২৬) গ্রেফতার দেখানো হয়েছে।​এছাড়া পুলিশ আইনের ৩৪(৬) ধারায় (নন-এফআইআর প্রসিকিউশন নং- ৩৭/২৬) মো. সুলতান মাহমুদ (৩২) (পিতা: মো. আফজাল প্রামাণিক, গ্রাম: ভেড়ামারা, থানা: ভাংগুড়া) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।​ফরিদপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত