নান্দাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজনীতি · 2026-10-27T13:15:13.000000Z · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার মুসল্লী ইউনিয়নের জামতলা বাজারে কেক কাটা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল।আলোচনা সভায় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শামসুল হক শামছু ও সাধারণ সম্পাদক রবিউল করিম ভূঁইয়া বিপ্লব।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নান্দাইল উপজেলা যুবদল নেতা মারুফ হাসান।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।