কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ · 2026-10-28T17:34:24.000000Z · জেলা প্রতিনিধি
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা। বুধবার তাঁরা হাসপাতালের ব্যবহারের অনুপযোগী টয়লেট ও ওয়াশরুমসহ বিভিন্ন স্থান পরিষ্কার করেন। নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কমলনগর উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
আজ বুধবার (২৮ অক্টোবর) এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানের পাশাপাশি বিশেষ করে ব্যবহারের অনুপযোগী টয়লেট, ওয়াশ রুম পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, রোগীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় যুবদলের নেতাকর্মীরা হাসপাতাল প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তাদের এ উদ্যোগকে জনসেবামূলক ও ইতিবাচক কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে।
যুবদলের নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও লক্ষ্মীপুর-৪ আসনের সাংসদ সদস্য বর্তমান সংসদের হুইপ জননেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান সাহেবের নির্দেশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এ ধরনের উদ্যোগ হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা ইউনুছ পাটোয়ারীর, সদস্য সচিব আবু ছায়েদ দোলন, উপজেলা যুবদলের একমাত্র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য কামরুল হাসান,মাইন উদ্দিন তালুকদার, এ্যাডভোকেট ফখরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।