জাতীয় কারাতে প্রতিযোগিতায় ৩ স্বর্ণপদকসহ আরও যেসব পদক জিতল ঢাবি
শিক্ষা · 2026-10-27T11:51:00.000000Z · ডেস্ক রিপোর্ট
২৯তম জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতায় তিনটি স্বর্ণপদকসহ মোট আটটি পদক অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কারাতে দল। গত ২৩ ও ২৪ অক্টোবর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাতীয় কারাতে প্রতিযোগিতায় তিনটি স্বর্ণপদক জিতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কারাতে দল। ২৯তম জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, দলের অর্জিত তিনটি স্বর্ণপদকের মধ্যে একটি কুমিতে এবং দুটি কাতা বিভাগে। প্রতিযোগিতায় ঢাবি কারাতে দলের খেলোয়াড়েরা নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করে এসব পদক অর্জন করেন।
গত ২৩ ও ২৪ অক্টোবর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারাতে ফেডারেশন প্রতিযোগিতাটির আয়োজন করে।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পদক ও সনদ বিতরণ করেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
অনুষ্ঠানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি মোহাম্মদ মাইদুজ্জামান আলম এবং সেতোকান কারাতে ইউনিয়ন বাংলাদেশের সহসভাপতি শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইমরান আহমেদ মোবারক।
এ প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের খেলোয়াড়েরা অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাতে দলের এ সাফল্য জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির ক্রীড়াঙ্গনের অর্জনে নতুন সংযোজন।