শ্রীমঙ্গলের সময়

আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই : শফিকুর রহমান

রাজনীতি · 2026-10-27T12:40:00.000000Z · ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে দোষীদের বিচার এ দেশের মাটিতেই হতে হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে যাঁরা অপরাধ করেছেন, তাঁদের বিচার এ দেশের মাটিতেই হতে হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শফিকুর রহমান।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই। তবে দোষীদের বিচার এ দেশের মাটিতে হতেই হবে।’

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্টদের একটি ক্লাব’ আখ্যা দিয়ে জামায়াতের আমির বলেন, মিথ্যা মামলা দিয়ে জামায়াতের নেতাদের হত্যার ফল আওয়ামী লীগকে ভোগ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে নতুন কোনো ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, ‘চব্বিশের চেতনা’ বাস্তবায়নের পথে বর্তমান সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁর দাবি, ফ্যাসিবাদের পথে হেঁটে বিএনপি আওয়ামী লীগের পরিণতির দিকেই এগোচ্ছে।

দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাঁর অভিযোগ, বিএনপি এখন আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করছে।

জামায়াতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা ব্যক্তিরা শেষ পর্যন্ত ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন বলেও মন্তব্য করেন আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘জামায়াত কচুপাতার পানি নয়। দেশের গণমানুষের আদর্শিক দল।’

পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আয়োজিত সভায় জামায়াতের শীর্ষ নেতারা তাঁদের বক্তব্যে রাজনৈতিক প্রতিহিংসা, বিচার এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত